এক দিনের ট্যুর – চলুন পিয়ালী দ্বীপ

এক দিনের ট্যুর - চলুন পিয়ালী দ্বীপ, বর্ষা বা শীতে যেকোন সময়ে

পিয়ালী দ্বীপ একটা ছোট্ট সুন্দর জায়গা চারিদিক থেকে খাল, বিল ও নদী দিয়ে ঘেরা। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। বেশ একটা সুন্দরবনের ছায়া আছে অথচ কলকাতার বেশ কাছেই আর আসার সময় কোন নৌকা বা ভেসেলে না চড়েই পৌছান যায়। আপনি পিয়ালী দ্বীপ থেকে নৌকো নিয়ে মাতলা নদীতে ঘুরে বেড়াতে পারেন। একটু সময় নিয়ে বেড়িয়ে … বিস্তারিত পড়ুন

বিচিত্রপুর ভ্রমণ – ম্যানগ্রোভ, পরিযায়ী পাখি, বোট রাইড, নেচার পার্ক

বিচিত্রপুর ভ্রমণ

বিচিত্রপুর এক আশ্চর্য দ্বীপ যেখানে খাঁড়িপথে মোটর বোটে চড়ে ঘুরে দেখা যায় সেই দ্বীপ ও তার চারপাশের অরণ্য। নামা যায় নদী মোহনায় গড়ে ওঠা ওই দ্বীপে। সেখানে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া ঘুরে বেড়ায়। দেখা মিলতেও পারে অশ্বক্ষুরাকৃতির কাঁকড়া বা হর্স-শু ক্র্যাব। আবার শীতে দেখা যায় নানা পরিযায়ী পাখি। বিচিত্রপুর ভ্রমণ আপনাকে অবাক করবে কারন এত … বিস্তারিত পড়ুন

নেতারহাট ভ্রমণ – সাথে বেতলা, লোধ ফলস সহ সমস্ত দর্শনীয় স্থান

নেতারহাট ভ্রমণ

নেতারহাট ভ্রমণের জন্য একটা আদর্শ হিল স্টেশন বা শৈলাবাস। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় ৪০০০ ফুট উচ্চতায় অবস্থিত নেতারহাটের চারিদিকে ছোট ছোট পাহাড় আর তাকে ঘিরে সবুজ বন, নির্মল প্রাকৃতিক ঝর্না আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি শহরের বাসিন্দা হন তবে আপনার মন এখানে আসার পর এক অনাবিল প্রশান্তিতে ভরে উঠবে। “ছোটনাগপুরের রানী” নামেও খ্যাত এই অপুর্ব সুন্দর … বিস্তারিত পড়ুন

পূর্বস্থলী বা চুপির চর পাখিরালয় – সপ্তাহান্তের আদর্শ ভ্রমণ গন্তব্য

পূর্বস্থলী বা চুপির চর পাখিরালয়

পূর্বস্থলী বা চুপির চর বা কাষ্ঠশালী যে নামেই ডাকুন, জায়গাটা কিন্তু সুন্দর। চলুন কলকাতা থেকে ঘন্টা তিনেকের দুরত্বে একটা সপ্তাহান্তে ছুটি কাটানর জন্য দারুন জায়গা। নৌকায় চড়ে পাখি দেখতে, জমিয়ে পিকনিক করতে বা গ্রাম বেড়াতে চলুন পূর্বস্থলী। পাখিদের মুক্ত পরিবেশে বিচরন দেখতে যদি ভাল লাগে তবে জঙ্গলের মধ্যে বাইনোকুলার চোখে লাগিয়ে পাখি দেখতে দেখতে নিজেকে … বিস্তারিত পড়ুন

কালনা দর্শনীয় স্থান, রাজবাড়ি, ১০৮ শিব মন্দির

কালনা দর্শনীয় স্থান

কালনা পূর্ব বর্ধমান জেলার একটি শহর ও কালনা মহকুমার সদর দপ্তর। কালনা তে অনেক প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির থাকার জন্য একে “মন্দির শহর” ও বলা হয়। এখানে অষ্টাদশ শতকে নির্মিত পোড়া মাটির ১০৮ টি শিব মন্দির ছাড়াও কালনা শহরে লালজি মন্দির, সিদ্ধেশ্বরীকালী মন্দির উল্লেখযোগ্য। তবে কালনা রাজবাড়ী এবং সংলগ্ন এলাকা কালনার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। … বিস্তারিত পড়ুন

৯টি জিনিস যার জন্য কলকাতা এত জনপ্রিয় – কলকাতা কেন বিখ্যাত

৯টি জিনিস যার জন্য কলকাতা এত জনপ্রিয় - কলকাতা কেন বিখ্যাত

কলকাতা, প্রায়শই “আনন্দ নগরী” হিসাবে উল্লেখ করা হয়, এটি পূর্বভারতে অবস্থিত ভারতের সবচেয়ে প্রাণবন্ত মহানগর। কলকাতা বিখ্যাত নানা কারনে তবে ইতিহাস এবং সংস্কৃতিতে কলকাতা অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। দেশের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক এবং সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ব্রিটিশ যুগের স্থাপত্য থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক বা উৎসব পরম্পরা বর্তমান কালেও বহন করে চলেছে। কলকাতার দুর্গাপূজা … বিস্তারিত পড়ুন

বড়ন্তি পুরুলিয়া ভ্রমণ গাইড – সব তথ্য

বড়ন্তি

বড়ন্তি পুরুলিয়া জেলায় ভ্রমণ উপযোগি খুব সুন্দর একটি গ্রাম যেটি প্রতি ঋতুতে নতুন রঙে সেজে ওঠে। অল্প কয়েকটা পরিবার, বেশ ঘন জঙ্গল, একটা দারুন সুন্দর হ্রদ আর হ্রদের ধারেই ছোট্ট পাহাড়, মানে স্বর্গ রচনায় যা যা উপকরন লাগে তা সবই একসাথে এখানে রয়েছে – এটাই বড়ন্তি। ঘন সবুজ পাহাড়, বর্ষার পর গেলে অনেক নতুন ঝর্না … বিস্তারিত পড়ুন

10 টা একদিনে ঘুরে আসার জায়গা – কোথায়, কিভাবে যাবেন সব খবর

কলকাতার কাছে ১০টা একদিনে ঘুরে আসার জায়গা কোথায়, কিভাবে

একদিনে ঘুরে আসার জায়গা কলকাতার ভিতরে ও উপকন্ঠে প্রচুর। কলকাতায় দর্শনীয় স্থান কি কি রয়েছে? নাহ, আমি দর্শনীয় স্থান বলতে চাই না। তবে, দেখার জিনিস এই শহরে অনেক রয়েছে। মন চাইলে, হাঁটতে পারলে, অনেক কিছু আছে দেখার জন্য, নতুন উপলব্ধির জন্য, একা বা পরিবারের সাথে। কলকাতা থেকে ১০টা একদিনে ঘুরে আসার বা একটি রাত্রিবাস করার … বিস্তারিত পড়ুন

গঙ্গাসাগর মেলা – উৎসব, ইতিহাস, সময়, আকর্ষণ

গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর মেলা আবার গঙ্গা সাগর যাত্রা বা গঙ্গা স্নান নামেও পরিচিত। ভারতবর্ষের নানা স্থানের বিভিন্ন ধরনের উৎসব ঐতিহ্য ও আনন্দের সঙ্গে পালিত হয় । তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটি উৎসব এমন আছে যেখানে দেশের সব প্রান্তের লোকজন একসাথে মিলেমিশে একটি উৎসব শ্রদ্ধার সঙ্গে পালন করে আর সেটা যেন একটা বিশাল দেশের ক্ষুদ্র প্রতিরূপ হয়ে … বিস্তারিত পড়ুন

অগ্রদ্বীপ গোপীনাথের মেলা

অগ্রদ্বীপ গোপীনাথের মেলা

অগ্রদ্বীপ গোপীনাথের মেলা হল এমন একটি উৎসব যেখানে ভক্তরা বিশ্বাস করেন ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ভক্তের শুধু বোঝাই বয়ে যান তাইই নয়, স্বয়ং ভগবান মর্ত্যে আসেন ভক্তের শ্রাদ্ধ করতে। পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ। এখানেই রয়েছে ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দির। প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক … বিস্তারিত পড়ুন